Landmine Blast: মকর সংক্রান্তির দিন জম্মু কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জখম ৬ ভারতীয় সেনা

রোজকারের মত এদিনও এলাকায় টহল দেওয়ার সময় গোর্খা রাইফেলসের এক সদস্য ভুলবশত একটি ল্যান্ডমাইনের উপর পা তুলে দেয়। যার ফলে এই বিস্ফোরণটি ঘটে।

Jammu and Kashmir Landmine Blast (Photo Credits: X)

মকর সংক্রান্তির (Makar Sankranti 2025) দিন জম্মু কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণ (Landmine Blast)। আহত হয়েছেন ভারতীয় সেনার ছয় জন জওয়ান। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা (Line of Control) বরাবর বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আহত জওয়ানদের উদ্ধার করে রাজৌরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রোজকারের মত এদিনও এলাকায় টহল দেওয়ার সময় গোর্খা রাইফেলসের এক সদস্য ভুলবশত একটি ল্যান্ডমাইনের উপর পা তুলে দেয়। যার ফলে এই বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে একজনের চোট গুরুতর। বাকি পাঁচ জনের অবস্থা স্থিতিশীল।

 জম্মু কাশ্মীরে ল্যান্ডমাইন বিস্ফোরণ...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement