Deer Hunting Case: বেড়াতে গিয়ে হরিণ শিকার, গ্রেফতার ৬ পঞ্জাবী যুবক
এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লিঃ বেআইনি ভাবে হরিণ শিকার( Deer Hunting)। আটক ৬ যুবক। ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan) বিকানেরে। সেখানেই একটি হরিণকে শিকার করে তাঁরা। এরপরই তাঁদের খোঁজ শুরু করে রাজস্থান পুলিশ। হুড খোলা জিপে চেপে পুলিশের চোখে ফাকি দিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে অভিযুক্তরা। কিন্তু শেষমেশ ৬০ কিলোমিটার ধাওয়া করে ওই একদল যুবককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ওই ৬ যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই পঞ্জাবের বাসিন্দা। রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement