Leopard Attack: রাতের অন্ধকারে চিতাবাঘের হানা, ফের মৃত্যু কৃষকের

গত এই মোহাম্মদি রেঞ্জেই বাঘের আক্রমণে মারা যান অম্বরীশ কুমার নামে এক কৃষক।

ফাইল ফটো (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ফের চিতাবাঘের (Leopard )থাবায় মৃত্যু। এ বার চিতার হানায় মৃত্যু হল বছর ৫০-এর এক চাষির(Farmer)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখিমপুর খেরির (Lakhimpur Kheri) দক্ষিণ খেরি বন বিভাগের মোহাম্মদি রেঞ্জের অন্তর্গত ভাদাইয়া গ্রামে। জানা গিয়েছে, আখ ক্ষেতে কাজ করছিলেন প্রভু দয়াল নামক ওই কৃষক। সেখানেই তাঁর উপর হামলা চালায় একটি চিতা। বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সঞ্জয় বিসওয়াল বলেছেন, "শাহপুর রাজা গ্রামের বাসিন্দা প্রভু দয়াল, বেলা পাহাড়ার সংরক্ষিত বনের কাছাকাছি একটি আখ ক্ষেতে চিতাবাঘের দ্বারা আক্রান্ত হয়েছেন। এই এলাকায় বন্য প্রাণীদের চলাচলের খবর পাওয়া গিয়েছে। আমরা অনুসন্ধান চালাচ্ছি।" প্রসঙ্গত, গত এই মোহাম্মদি রেঞ্জেই বাঘের আক্রমণে মারা যান অম্বরীশ কুমার নামে এক কৃষক।

রাতের অন্ধকারে চিতাবাঘের হানা, ফের মৃত্যু কৃষকের

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement