Rajasthan: ৫৭ ঘণ্টা পর কুয়ো থেকে উদ্ধার ৫ বছরের শিশুর নিথর দেহ

লাগাতার শিশুর গতিবিধি নজর রাখা হয়। দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট। কিন্তু তাতে সুরাহা হয়নি।

কুয়ো থেকে উদ্ধার শিশুর দেহ (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ৫৭ ঘণ্টা পর কুয়ো(Borewell) থেকে উদ্ধার করা হল ৫ বছরের শিশুর(Child) দেহ। ৫৭ ঘণ্টার লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানে শিশুটি। কুয়ো থেকে উদ্ধার করা হয় শিশুর নিথর দেহ। সোমবার রাজস্থানের(Rajasthan) ডাউসায়(Dausa) গ্রামের একটি কুয়োতে পড়ে যায় পাঁচ বছরের একটি শিশু। খেলতে খেলতে ওই ১৫০ ফিট গভীর কুয়োয় পড়ে যায় সে। তারপর থেকে ৫৭ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। ক্রেনের সাহায্যে চালানো হয় অভিযান। লাগাতার শিশুর গতিবিধি নজর রাখা হয়। দেওয়া হয় অক্সিজেন সাপোর্ট। কিন্তু তাতে সুরাহা হয়নি। শেষমেশ মৃত্যু হয় শিশুটির। স্বাভাবিকভাবেই এই ঘটনায় দাউসা জুড়ে শোকের ছায়া।

 ৫৭ ঘণ্টা পর কুয়ো থেকে উদ্ধার ৫ বছরের শিশুর নিথর দেহ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement