Covid-19: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৪৯৯ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত

মুম্বইয়ে করোনা কমের দিকে এলেও, মহারাষ্ট্রে কিন্তু সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। সাধারাণ মানুষের পাশাপাশি মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা।

Mumbai Police (Photo Credits: PTI)

মুম্বইয়ে করোনা (Corona Virus) কমের দিকে এলেও, মহারাষ্ট্রে (Maharashtra) কিন্তু সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। সাধারাণ মানুষের পাশাপাশি মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরা। ফলে বড় সমস্যায় পড়ছে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৯৫ জন অফিসার সহ মোট ৪৯৯ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে ৮২১ জন অফিসার সহ উদ্ভব ঠাকরে প্রশাসনের ৪ হাজারের বেশি পুলিশ কর্মী এখন করোনায় আক্রান্ত। অন্যদিকে, মুম্বই পুলিশের মোট ১২৭৩ জন কর্মী এখন করোনায় আক্রান্ত। মহারাষ্ট্রে মোট ৪৫৯ জন পুলিশ কর্মী করোনার কারণে মারা গিয়েছেন।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement