Ganja Seized: খোদ রাজধানীর বুক লখনৌয়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার, যোগী প্রশাসনকে কটাক্ষ অখিলেশ যাদবের

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থার কথা বলে বারবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেন উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদব। এবার রাজ্যের রাজধানী থেকে গাঁজা উদ্ধারের ঘটনা যোগী প্রশাসনকে ঘুরিয়ে তির্যক মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান।

Lucknow Ganja Seized. (Photo Credits:X)

Ganja Seized: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থার কথা বলে বারবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-কে কটাক্ষ করেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিরোধী দলনেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। এবার রাজ্যের রাজধানী লখনৌ (Lucknow) থেকে গাঁজা (Ganja) উদ্ধারের ঘটনা যোগী প্রশাসনকে ঘুরিয়ে তির্যক মন্তব্য করলেন সমাজবাদী পার্টির প্রধান। একটি খবরের স্ক্রিনশট এদিন শেয়ার করেন অখিলেশ। সেই ছবিতে লেখা ছিল, লখনৌয়ের একটি গাড়ি থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার (Ganja Seized) হয়েছে। সারদিয়ায় বিশেষ অভিযানে ন্যারকোটিক ব্য়ুরো দলের সদস্যরা এই ৪৩ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছেন। জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

এই খবর শেয়ার করে অখিলেশ ক্যাপশনে লেখেন, কে জানে এত গাঁজা কোথায় যায়? ইউপি-র বিরোধী দলনেতার কথাই পরিষ্কার, তাঁর অভিযোগ যোগী আদিত্যনাথের প্রশাসন রাজ্য়ের নেশামুক্তির জন্য তেমন বড় পদক্ষেপ নিচ্ছে না। খোদ রাজ্যের রাজধানী শহরের বুক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার প্রমাণ করে সে কথা।

দেখুন কী লিখলেন অখিলেশ যাদব

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement