Tamil Nadu Rainfall: দক্ষিণ তামিলনাড়ুতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসে জারি হলুদ সতর্কতা

ক দিন আগে সাইক্লোন মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টিতে বানভাসী হয়েছিল রাজধানী চেন্নাই সহ তামিলনাড়ুর বিভিন্ন জায়গা।

Rain Lashes Chennai (Photo Credit: ANI/ Twitter)

ক দিন আগে সাইক্লোন মিগজাউমের প্রভাবে ভারী বৃষ্টিতে বানভাসী হয়েছিল রাজধানী চেন্নাই সহ তামিলনাড়ুর বিভিন্ন জায়গা। সেই রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ তামিলনাডু়তে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ, রবিবার সন্ধ্যা থেকেই দক্ষিণ তামিলানাডু়তে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। থোথুকুডি, তিরুনেভালি এবং কন্যাকুমারী-তে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা উদ্ধারকাজের জন্য পৌঁছতে শুরু করেছেন।

দেখুন এনডিআরএফের কর্মীরা পৌঁছতে শুরু করেছেন, ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement