Noida: নয়ডায় ভেঙে পড়ল আবাসিক সোসাইটির পাঁচিল, এখনও পর্যন্ত মৃত ৪ জন

নয়ডায় (Noida) এবার আবাসনের পাঁচিল ভেঙে পড়ে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হল। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডার জয় বায়ু বিহার আবাসিক সোসাইটিতে।

নয়ডায় (Noida) এবার আবাসনের পাঁচিল ভেঙে পড়ে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হল। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  উত্তর প্রদেশের নয়ডার জয় বায়ু বিহার আবাসিক সোসাইটিতে। এদিন সকালে আচমকাই সোসাইটির পাঁচিল আংশিক ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে।

দেখুন ভিডিও

পড়ুন যোগী আদিত্যনাথের বক্তব্য

এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধ্বংসস্তূপের মধ্যে থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে। ২ জেলা হাসাপাতালে মারা গেছেন। বাকি ২ জন কৈলাস হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রান হারান। মুখ্যমন্ত্রীর নির্দেশে জোরকদমে চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement