Earthquake in Gujarat: সপ্তাহের শুরুতেই কেঁপে উঠল গুজরাট, ৩.৭ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে কচ্ছে

সোমবার সকাল ১০টা ৪৪ মিনিট নাগাদ কম্পনটি রেকর্ড করা গিয়েছে। তবে কম্পনের মাত্রা তেমন জোরালো না হওয়ায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোন ঘটনা ঘটেনি।

Earthquake (Photo Credit: File Image)

Earthquake in Gujarat: সপ্তাহের শুরুতেই কেঁপে উঠল গুজরাট। রিখটার স্কেলে ৩.৭ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে কচ্ছে (Kutch)। গান্ধীনগর ভিত্তিক ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ (ISR) জানাচ্ছে, সোমবার সকাল ১০টা ৪৪ মিনিট নাগাদ কম্পনটি রেকর্ড করা গিয়েছে। তবে কম্পনের মাত্রা তেমন জোরালো না হওয়ায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোন ঘটনা ঘটেনি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লাখপাতের ৭৬ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে। ডিসেম্বরে এই নিয়ে দুবার আঘাত হেনেছে ভূমিকম্প। গুজরাট এমনতেই ভূমিকম্প প্রবন এলাকা। মাঝে মধ্যেই কম্পন অনুভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে। গত ২০০ বছরে ৯টি বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে গুজরাটবাসী।

সপ্তাহের শুরুতেই কেঁপে উঠল গুজরাট...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement