Earthquake in Rajasthan: রবিবাসরীয় দুপুরে কেঁপে উঠল রাজস্থান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬

এদিন ভূমিকম্পের জেরে ঘরবাড়ির জানালা কেঁপে ওঠে। এলাকার বেশ কিছু দোকানের জিনিসপত্র ভেঙে পড়ে। তবে বড়সড় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Earthquake (Photo Credit: File Image)

রবিবাসরীয় দুপুরে ভূমিকম্প আঘাত হানল রাজস্থানে (Rajasthan)। এদিন দুপুর ১২টা ৫৮ মিনিট নাগাদ বিকানের এবং আশেপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। এদিন কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এদিন ভূমিকম্পের জেরে ঘরবাড়ির জানালা কেঁপে ওঠে। এলাকার বেশ কিছু দোকানের জিনিসপত্র ভেঙে পড়ে। তবে বড়সড় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

রাজস্থানে ভূমিকম্পঃ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement