Odisha:হাতির থাবায় প্রাণ গেল এক ঘুমন্ত শিশু এবং তার দিদির

স্বাভাবিকভাবেই এই ঘটনায় গোটা কান্তাপাল্লি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুর্গতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার ভাবনা ওড়িশা সরকারের।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ আচমকা বাড়িতে ঢুকে পড়ল হাতি(Elephant)। আর হাতির থাবায় মৃত্যু এক ঘুমন্ত শিশু ও এক নাবালিকার(Minor)। ঘটনাটি ঘটেছে ওড়িশার(Odisha) সুন্দরগড় জেলার কান্তাপাল্লি গ্রামে। জানা গিয়েছে, বাড়িতে ঘুমাচ্ছিল ১২ বছরের এক নাবালিকা। সঙ্গে শুয়েছিল তার ৩ বছরের বোন। আচমকাই হাতিটিকে দেখে বোনকে নিয়ে পালাতে যায় নাবালিকা। কিন্তু ততক্ষণে ভয়ঙ্কর রূপ নেয় হাতিটি। তচনচ করে দেয় গোটা বাড়ি। এরপর হাতির থাবায় মৃত্যু হয় দুই বোনের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় গোটা কান্তাপাল্লি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুর্গতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার ভাবনা ওড়িশা সরকারের।

হাতির থাবায় প্রাণ গেল এক ঘুমন্ত শিশু এবং তার দিদির

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement