Uttarakhand Earthquake: সাতসকালে কেঁপে উঠল উত্তরাখণ্ড, জোড়া ভূমিকম্প উত্তরকাশীতে, আতঙ্কে স্থানীয়রা

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সকাল ৭টা বেজে ৪১ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে।

Earthquake (Photo Credit: File Image)

Uttarakhand Earthquake: সাতসকালে কেঁপে উঠল উত্তরাখণ্ড। শুক্রবার সকালে উত্তরকাশী (Uttarkashi) জেলায় কম্পন অনুভব করা গিয়েছে। ভূমিকম্পের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন। তবে কম্পনের জেরে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তরকাশী জেলায় ২.৭ এবং ৩.৫ মাত্রার দুটি ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সকাল ৭টা বেজে ৪১ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। পরের ভূমিকম্পটি ৮টা বেজে ১৯ মিনিটে আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। ভূমিকম্পের গভীরতা ছিল ৫ কিলোমিটার গভীরে।

উত্তরকাশীতে জোড়া ভূমিকম্পঃ

আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েছেন স্থানীয়রাঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement