নয়ডার মারিওন বায়োটেকের ওষুধ খেয়ে মৃত্যু ১৮ শিশুর, দাবি উজবেকিস্তানের

Noida Based Company (Photo Credit: Twitter)

ভারতে (India) তৈরি কাশির ওষুধ খেয়ে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। এবার এমনই দাবি করল উজবেকিস্তান (Uzbekistan) সরকার। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়, নয়ডার কোম্পানি মারিওন বায়োটেকের তৈরি কাশির ওষুধ খেয়ে সে দেশে পরপর ১৮ শিশুর মৃত্যু হয়। Dok 1 Max Syrup নামে ওই ওষুধে যে উপাদানগুলি রয়েছে, তার মধ্যে প্যারাসিটামল রয়েছে। কী কারণে নয়ডার ওই কোম্পানির ওষুধ খেয়ে উজবেকিস্তানের ১৮ শিশুর মৃত্যু হয়, সে বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন: Uttar Pradesh: একটার বেশি দুটো কোডাইন সমৃদ্ধ কাশির ওষুধ কিনতে পারবেন না যোগীর রাজ্যের বাসিন্দারা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement