Chhattisgarh: সমাজের মূলধারায় থাকার জন্য ছত্তিশগড়ে আত্মসমর্পণ করল একাধিক মাওবাদী

ছত্তিশগড়, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বিগত কয়েকবছর ধরেই চলছে মাওবাদী নিকেশ অভিযান।

ছত্তিশগড় (Chhattisgarh), মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় বিগত কয়েকবছর ধরেই চলছে মাওবাদী নিকেশ অভিযান। এরমধ্যেই বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জেলার গাঙ্গলুর এলাকায় আত্মসমর্পণ করলেন কমপক্ষে ১৭ জন নকশাল। যার মধ্যে গাঙ্গলুরে মাওবাদী কমিটির একজন নেতাও ছিলেন বলে খবর। ১৭ জন মাওবাদীর মাথার দাম ছিল সবমিলিয়ে ৪০ লক্ষ টাকা। জানা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরেই ওই এলাকায় অপারেশন চালাচ্ছিলেন সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশের যৌথ বাহিনী। সেই কারণে কার্যত চাপে পড়েই এরা সকলে আজ আত্মসমর্পণ করেছে বলে জানা যাচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement