Uttar Pradesh: তালা বন্ধ মাদ্রাসা থেকে উদ্ধার ১৬ বছরের নাবালকের কঙ্কাল, ঘনাচ্ছে রহস্য

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কানপুরের(Kanpur) পোখারপুরে। এক পথচারী এটি দেখে পুলিশে খবর দেন। এরপরই কঙ্কালটিকে উদ্ধার করা হয়।

প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ দু'বছর ধরে তালাবন্ধ ছিল মাদ্রাসা(Madarsa)। সেখান থেকেই উদ্ধার হল ১৬ বছরের নাবালকের কঙ্কাল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কানপুরের(Kanpur) পোখারপুরে। এক পথচারী এটি দেখে পুলিশে খবর দেন। এরপরই কঙ্কালটিকে উদ্ধার করা হয়। ইতিমধ্যেই কঙ্কালটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ডেপুটি কমিশনার শ্রী রাজেশ কুমার শ্রীবাস্তব বলেছেন, "মাদ্রাসাই দু'বছর ধরে বন্ধ। আমরা খবর পাই এখানে একটি কঙ্কাল পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে যায় এবং সেটিকে উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান, কঙ্কালটি বহু দিন আগের। তবে সঠিক তথ্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে ফেলে বোঝা যাবে। গোটা ঘটনার তদন্ত চলছে।"

তালা বন্ধ মাদ্রাসা থেকে উদ্ধার ১৬ বছরের নাবালকের কঙ্কাল, ঘনাচ্ছে রহস্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement