Bangladeshi Nationals: ভুয়ো নথির ভিত্তিতে ভারতে ঘাঁটি গেড়ে বসেছিলেন, বাংলাদেশের ফেরত পাঠানো হল ১৫০ জন অনুপ্রবেশকারীকে
জানা গিয়েছে, ভুয়ো নথি দেখিয়ে দীর্ঘদিন ধরে রাজস্থানে থাকছিলেন তাঁরা। খবর পেয়ে তদন্তে নামেন গোয়েন্দারা।
দেশে ফের আটক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারী। রাজস্থান (Rajasthan) থেকে আটক করা হয় ১৫০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। জানা গিয়েছে, ভুয়ো নথি দেখিয়ে দীর্ঘদিন ধরে রাজস্থানে থাকছিলেন তাঁরা। খবর পেয়ে তদন্তে নামেন গোয়েন্দারা। এরপরই রাজস্থানের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে ১৫০ জনকে আটক করা হয়। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ১৫০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, রাজস্থানের পাঁচটি এলাকায় মোট ১০০৮ জন বাংলাদেশিকে রাখা হয়েছে। ভারত-পাক সংঘাতের মাঝে যখন জোরদার করা হয়েছে সমস্ত সীমান্তের নিরাপত্তা, তখন কীভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে? নাকি এই বাংলাদেশি নাগরিকেরা অনেক আগে থেকেই ভারতে ঘাঁটি গেড়েছিলেন? এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
বাংলাদেশের ফেরত পাঠানো হল ১৫০ জন অনুপ্রবেশকারীকে
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement