Jharkhand: নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার ১
এই ঘটনায় জড়িত থাকার দায়ে গ্রামেরই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে কোর্টে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
নয়াদিল্লিঃ ১৪ বছরের নাবালিকাকে(Minor) ধর্ষণের (Rape)অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) সিংভুম জেলায়(Singhbhum District)। একটি অঙ্গোনয়ারি কেন্দ্রের বাইরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ১৪ বছরের ওই নাবালিকাকে। এরপর তাকে ওড়িশার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এরপর ময়নাতদন্তের পর জানা যায়, নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে জানা যায়, জাপাকাপড় ছেঁড়া অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে গ্রামেরই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে কোর্টে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
নাবালিকাকে ধর্ষণ করে খুন, গ্রেফতার ১
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement