Thane Shocker:কুকুরের ডাকে অস্বস্তি, সবজি বিক্রেতার বাড়িতে হামলা প্রতিবেশীদের
এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।গোটা ঘটনার তদন্ত করছে খাদাকপারা পুলিশ।
নয়াদিল্লিঃ কুকুর(Dog) নিয়ে বিবাদের সূত্রপাত। এক ব্যক্তিকে আক্রমণ করল ১০ জন মহিলা। ইতিমধ্যেই ওই ১০ মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) থানের(Thane) আম্ভিলি কল্যাণ এলাকায়। নির্যাতিত ব্যক্তি পেশায় একজক সবজি বিক্রেতা। পোষ্যদের নিয়ে আগেও প্রতিবেশীদের সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। গত রবিবার সন্ধ্যায় পোষ্যরা ডাকলে তাঁর বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। মারধরকরা হয় ওই সবজি বিক্রেতাকে। এমনকী তাঁর স্ত্রী এবং কন্যার গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন ওই সবজি বিক্রেতা। তাঁর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও আনা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।গোটা ঘটনার তদন্ত করছে খাদাকপারা পুলিশ।
সবজি বিক্রেতার বাড়িতে হামলা প্রতিবেশীদের
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
UP Shocker: পারিবারিক অশান্তির জেরে গলা কেটে খুন, রাস্তার ধারে স্যুটকেস থেকে উদ্ধার গৃহবধূর দেহ, গ্রেফতার স্বামী-সহ আরও ৫
Haryana Model Sheetal Killed: হরিয়ানার মডেলের রহস্য মৃত্যু, খাল থেকে তরুণীর গলা কাটা দেহ উদ্ধার
Advertisement
Advertisement
Advertisement