Arvind Kejriwal: কেজরিওয়ালকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত

জামিন হল না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রউস অ্যাভিনিউ আদালত। শুক্রবার সকালেই কেজরিওয়ালকে আদালতে পেশ করে। তাঁকে নিয়ে আসার আগে আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারজন্য আগে থেকেই মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ। বেলা বাড়তেই আপ সুপ্রিমোকে নিয়ে আসা হয় কোর্টে। মুখ্যমন্ত্রী হয়ে অভিষেক সিঙভি জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। অবশেষে কেজরিওয়ালকে ১০ দিনের হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement