Akhilesh Yadav Jumps Over Delhi Police Barricade: 'দিল্লিতে ধুন্ধুমার', নির্বাচন কমিশনের অফিসে যেতে পুলিশের ব্যারিগেটে চড়ে বসলেন অখিলেশ যাদব, লাফ দিয়ে পার করলেন সীমানা, দেখুন
'ভোট চুরির' ('Voter Fraud' Allegations) অভিযোগে বিরোধীদের নির্বাচন কমিশনারের অফিসের দিকে যাত্রা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিরোধীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করলে, তাঁদের আটকে দেওয়া হয় দিল্লি পুলিশের (Delhi Police) তরফে। আর সেখানেই দেখা যায়, এক অদ্ভুদ ছবি। যেখানে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে (Akhilesh Yadav) দেখা যায় পুলিশ ব্যারিগেট টপকে যেতে। লাফ দিয়ে পুলিশের ব্যারিগেটের উপর চড়ে, তা টপকাতে দেখা যায় অখিলেশ যাদবকে। যা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে। অখিলেশ যাদব যেভাবে ব্যারিগেট টপকে পুলিশের দেওয়া নির্ধারিত সীমানা পার করে এগিয়ে যান, তা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে। প্রসঙ্গত ভোট চুরির অভিযোগে বিরোধীদের এই বিক্ষোভ মিছিলে অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে মহুয়া মৈত্রদের মত বিরোধী নেতৃত্ব।
দেখুন অখিলেশ যাদব কীভাবে পুলিশের ব্যারিগেট টপকে লাফ দিয়ে এগিয়ে যান সামনের দিকে...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement