Delhi Airport: দিল্লি বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার ২ অভিযুক্ত

ফের দিল্লি বিমানবন্দর থেকে আটক দুই মাদক পাচারকারী। তাঁদের থেকে উদ্ধার ৭.২১ কোটি টাকার গাঁজা। শুক্রবার ঘটনাটি ঘটেছে ব্যাংকক থেকে দিল্লিতে আসা একটি বিমানে।

ফের দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে আটক দুই মাদক পাচারকারী। তাঁদের থেকে উদ্ধার ৭.২১ কোটি টাকার গাঁজা। শুক্রবার ঘটনাটি ঘটেছে ব্যাংকক থেকে দিল্লিতে আসা একটি বিমানে। গোপনসূত্রে খবর পেয়ে ওই বিমানের যাত্রীদের ওপর আগে থেকেই নজর রাখছিল কাস্টমসের আধিকারিকরা। এরমধ্যেই ২ যাত্রীকে দেখে সন্দেহ হয় অফিসারদের। তাঁদের ট্রলি ব্যাগে তল্লাশি চালালে কয়েকটি প্যাকেট উদ্ধার হয়। সেটি খুললে ৭.২ কেজি গাঁজা। কাস্টমস আধিকারিকদের ধারনা, ব্যাংকক থেকেই আনা হয়েছে এই মাদকগুলি। ইতিমধ্যে তা বাজেয়াপ্ত করে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিয়েছে কাস্টমস আধিকারিকরা।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement