Zomato: বয়কটের ভয়ে হৃতিক রোশনের 'মহাকাল' বিজ্ঞাপন সরিয়ে নিল জোমাটো

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে জোমাটোর হৃতিক রোশনের মহাকাল বিজ্ঞাপন নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।

Hrithik Roshan (Photo Credit: Instagram)

ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে জোমাটোর হৃতিক রোশনের মহাকাল বিজ্ঞাপন নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। আজ, সারাদিন টুইটারে ট্রেন্ড করতে থাকে হৃতিক ক্ষমা চাও বলে একটা হ্যাশটগ, সঙ্গে ট্রেন্ড করতে থাকে বয়কট জোমাটো। হৃত্বিক রোশন যে বিজ্ঞাপনটি করেছেন, তাতে যে 'মহাকাল' থেকে থালি অর্ডারের কথা বলা হয়েছে, সেটা উজ্জয়িনীর বিখ্যাত রেস্তোরাঁ 'মহাকাল'-এর কথা বলা হয়েছে।

জোমাটোর তরফে জানিয়েছে, উজ্জিয়িনীর মানুষের অনুভূতিকে সম্মান জানিয়ে ওই বিজ্ঞাপনটা আর না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিজ্ঞাপনটি কোনওভাবে কারোর ভাবাবেগে আঘাত করে থাকলে, তার জন্য ক্ষমা চাওয়ার কথাও বলেছে জোমাটো। আরও পড়ুন-ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, কারণ জানলে অবাক হবেন

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement