Pahalgam Terrorist Attack: পাক-জঙ্গিকে বেধড়ক মারছেন হৃত্বিক, ফাইটারের দৃশ্য শেয়ার করে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদ পরিচালক সিদ্ধার্থের, দেখুন

বলছেন, 'পাকিস্তান তোমার বাবা হতে পারে, কিন্তু হিন্দুস্তান আমার মা। কাশ্মীর তোমার দখল করেছ কিন্তু মালিক আমরাই। তোমার মতো জঙ্গির কারণে যদি আমরা হামলার পথ বেছেনি তাহলে ভারত গোটা পাকিস্তানের দখল নিয়ে ছাড়বে'।

Pahalgam Terrorist Attack: পাক-জঙ্গিকে বেধড়ক মারছেন হৃত্বিক, ফাইটারের দৃশ্য শেয়ার করে পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদ পরিচালক সিদ্ধার্থের, দেখুন
Hrithik Roshan's Fighter Scene (Photo Credits: X)

স্থানীয় মানুষজন থেকে শুরু করে পর্যটক সকলের মুখে মুখে পহেলগামের বৈসরন উপত্যকা 'মিনি সুইজারল্যান্ড'-এর তকমা পেয়েছে। মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) অনন্তনাগ জেলার পহেলগামের সেই বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা (Pahalgam Terrorist Attack)। ভূ-স্বর্গে ভ্রমণে এসে বেঘোরে প্রাণ হারান ২৬ জন পর্যটক। পুলওয়ামার পর এটিই জম্মু কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হামলা। হামলার দায় করেছে পাকিস্তানের লশকর-ই-তায়বারের ছায়া সংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। ভূ-স্বর্গে জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছে দেশবাসী। চুপ নেই বলিউড তারকারাও। চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) তাঁর 'ফাইটার' (Fighter) ছবির একটি দৃশ্য তুলে ধরে  পহেলগামে জঙ্গি হামলার নিন্দা করলেন।

এক্স হ্যান্ডেল থেকে পরিচালক তাঁরই পরিচালিত 'ফাইটার' ছবির একটি দৃশ্য তুলে ধরেছেন। যেখানে এক পাক-জঙ্গিকে বেধড়ক মারছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। মারতে মারতে অভিনেতা বলছেন, 'পাকিস্তান তোমার বাবা হতে পারে, কিন্তু হিন্দুস্তান আমার মা। কাশ্মীর তোমার দখল করেছ কিন্তু মালিক আমরাই। তোমার মতো জঙ্গির কারণে যদি আমরা হামলার পথ বেছেনি তাহলে ভারত গোটা পাকিস্তানের দখল নিয়ে ছাড়বে'।

'ফাইটার'এর মধ্যে দিয়েই প্রতিবাদের আওয়াজ তুললেন সিদ্ধার্থঃ

ফাইটার ছবির এই রক্ত গরম করা দৃশ্য বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যথেষ্ট প্রাসঙ্গিক।পহেলগামের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় রাগে, ক্রোধে ফুঁসছে গোটা দেশ। উরির মত আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক দেখতে চাইছে ভারতবাসী।

(The above story first appeared on LatestLY on Apr 25, 2025 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).