Zhao Lusi: শুটিং সেটে জ্ঞান হারালেন অভিনেত্রী ঝাও লুসি, চিনা তারকার হাসপাতালের অন্দরের ভিডিয়ো ভাইরাল
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আসন্ন প্রোজেক্টের শুটিং চলাকালীন ক্লান্তির জেরে সেটেই সংজ্ঞাহীন হয়ে পড়েন লুসি। ২৬ বছরের অভিনেত্রী দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন বলেও খবর ছড়িয়েছে।
শুটিংয়ের মাঝে আচমকাই জ্ঞান হারালেণ চিনা অভিনেত্রী ঝাও লুসি (Zhao Lusi)। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আসন্ন প্রোজেক্টের শুটিং চলাকালীন ক্লান্তির জেরে সেটেই সংজ্ঞাহীন হয়ে পড়েন লুসি। ২৬ বছরের অভিনেত্রী দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন বলেও খবর ছড়িয়েছে। মানসিক অশান্তির জেরেই কি তবে এদিন অসুস্থ হয়ে পড়েন তরুণ অভিনেত্রী! লুসিকে হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে লুটিয়ে পড়ে রয়েছেন অভিনেত্রী। তাঁর মুখে মাস্ক পরানো। হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছান, লুসিকে ভীষণ দুর্বল এবং অস্থির দেখাচ্ছিল। কাঁপ দিচ্ছিল তাঁর পা। দাঁড়াতে পারছিলেন না তিনি। হাসপাতালের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই লুসির ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
হুইলচেয়ারে লুটিয়ে পড়েছেন লুসি, হাসপাতালের অন্দরের ভিডিয়ো দেখুন
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement