Yasser Desai: ভয়ানক কীর্তি ঘটালেন বলিউডের জনপ্রিয় গায়ক ইয়াসির দেশাই, কী করলেন তিনি দেখুন সেই ভিডিয়ো
ব্যান্দ্রা-ওরলি সি লিঙ্কের রেলিংয়ে শ্যুটিং করে বিপাকে পড়লেন ইয়াসির দেশাই (Yasser Desai )। সম্প্রতি বলিউডের (Bollywood) জনপ্রিয় গায়ক ইয়াসির দেশাই ব্যান্দ্রা-ওরলি সি লিঙ্কের রেলিংয়ে শ্যুটিং করছিলেন, সেই সময় ওই ভিডিয়ো নিয়ে তুমুল চর্চা শুরু হয়। এরপরই ব্যান্দ্রা পুলিশ ইয়াসির দেশাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতার পরপর বেশ কয়েকটি ধারায় ইয়াসির দেশাইয়ের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। 'পাবলিক সেফটি নর্মস' পরিত্যাগ করে ইয়াসির দেশাই ব্যান্দ্রা-ওরলি সি লিঙ্কের ওয়্যারে দাঁড়িয়ে শ্যুট করেন। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনার মুখে পড়েন ইয়াসির। বিষয়টি নিয়ে অভিযোগ দায়েরের পরপরই পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে ইয়াসির দেশাইয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
দেখুন মুম্বই পুলিশের তরফে কী জানানো হল...
এই সেই ভিডিয়ো যেখানে দেখা যায়, ইয়াসির দেশাই ব্যান্দ্রা-ওরলি সি লিঙ্কের রেলিংয়ে দাঁড়িয়ে শ্যুটিং করছেন...
Advertisement
সম্পর্কিত খবর
Mumbai: ওরলিতে বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির গুলিবিদ্ধ দেহ, খুন করে আত্মহত্যা হয়েছে বলে অনুমান পুলিশের
Record Break Costliest Luxury Apartment: ভাঙলেন সব রেকর্ড, মুম্বইতে ৭০৩ কোটি দিয়ে ডুপ্লেক্স কিনলেন লীনা তিওয়ারি
Liberian Vessel : অবশেষে উদ্ধার কেরল উপকূলে ডুবে যাওয়া ৬৪০ কন্টেনার বোঝাই জাহাজের ধ্বংসাবশেষ
Mumbai Rains: পালটাচ্ছে না আবহাওয়া, জলে ভাসছে ১৬ দিনের পুরনো মেট্রো স্টেশন, দেখুন ভাইরাল ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement