Video: ট্রাফিক পুলিশের সঙ্গে তর্ক, জামা ছিঁড়ে দিলেন অভিনেত্রী, দেখুন ভিডিয়ো
হায়দরাবাদের (Hyderabad) বানজারা হিলসে নিজের গাড়ি চালাচ্ছিলেন তেলুগু তারকা সৌম্যা জানু। রাস্তার ভুল দিক থেকে যাওয়ায় সৌম্যা জানুর (Sowmya Janu ) পথ আটকায় পুলিশ (Police)। কেন তাঁর গাড়ি আটকানো হয়েছে,তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন সৌম্যা। এমনকী, ট্রাফিক পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ট্রাফিক পুলিশের সঙ্গে তর্কবিতর্কের মাঝে তাঁর জামা টেনে ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে সৌম্যার বিরুদ্ধে। এমনকী তাঁর ফোন কেড়ে নিয়ে অপমান শুরু করেন তেলুগু অভিনেত্রী। হায়দরাবাদের রাস্তায় ট্রাফিক পুলিশের সঙ্গে সৌম্যা জানুর বাকবিতণ্ডার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সৌম্যা জানু ওই ট্রাফিক পুলিশ কনস্টেবলের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন বলে নেটিজেনদের একাংশের তরফে তোপ দাগা হয়।
দেখুন ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement
Advertisement