Vicky Kaushal in Kolkata: কলকাতায় এসে হলুদ ট্যাক্সি চাপলেন ভিকি, জানলা দিয়ে মুখ বাড়িয়ে ঝরঝরে বাংলায় বললেন...
আসন্ন ছবি 'ছাবা'র প্রচারে শুক্রবার শহরে এসেছিলেন ভিকি কৌশল। প্রিয়া সিনেমা হলে অভিনেতা মুখোমুখি হন সাংবাদিকদের।
ছবির প্রচারে বলিউড তারকাদের কলকাতায় আগমন সাম্প্রতিক সময়ে বেড়ে গিয়েছে। আসন্ন ছবি 'ছাবা'র (Chhaava) প্রচারে শুক্রবার শহরে এসেছিলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। প্রিয়া সিনেমা হলে অভিনেতা মুখোমুখি হন সাংবাদিকদের। কলকাতায় আসছেন বলে বাংলাও শিখেছেন বলি তারকা। কলকাতায় পা রাখবেন আর হলুদ ট্যাক্সি চড়বেন না তাও আবার হয় নাকি! শহর কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি চড়লেন ভিকি। ট্যাক্সির জানলা থেকে মুখ বাড়িয়ে ঝরঝরে বাংলায় অভিনেতা বললেন, 'নমস্কার কলকাতা, কেমন আছেন? আমার সিনেমা আছে ছাবা। পরিবার এবং বন্ধুদের সঙ্গে তাড়াতাড়ি গিয়ে ছাবা দেখুন। কারণ এই বছর ভ্যালেন্টাইস ডে নয়, ছাবা দিবস আসছে'।
কলকাতায় হলুদ ট্যাক্সি চাপলেন ভিকিঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement