Varun Dhawan Video: ক্রোড়পতির মঞ্চে অমিতাভের আইকনিক ছবির গানে নাচ বরুণ ধাওয়ানের, দেখুন
কউন বনেগা ক্রোড়পতির মঞ্চে হাজির হলেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে কউন বনেগা ক্রোড়পতি সিজন ১৬-এর মঞ্চ শেয়ার করেন বলিউড অভিনেতা। যেখানে বিগ বি-র আইকনিক সিনেমার গানের স্টেপে পা মেলাতে দেখা যায় বরুণকে। 'খাইকে পান বেনারসওয়ালা' থেকে শুরু করে 'শাওয়া শাওয়া'-র ধুনে নাচতে দেখা যায় বরুণ ধাওয়ানকে। কউন বনেগা ক্রোড়পতির মঞ্চে হাজির হয়ে বরুণ ধাওয়ান বলেন, তিনি বিগ বি-র বড় ভক্ত। তাই তাঁর এমন কোনও সিনেমা বা তার গান নেই যে তিনি জানেন না। এমনটা হতেই পারে না বলেও মন্তব্য করেন হামটি শর্মা কি দুলহানিয়া স্টার। বরুণ ধাওয়ানের সঙ্গে বিগ বি-কেও বসে তাল মেলাতে দেখা যায়। তিনি যে বরুণের কথায়, নাচে স্পষ্ট, তা কার্যত স্পষ্ট করে দেন বিগ বি।
View this post on Instagram
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement