Tunisha Sharma death case: ৪ বছর আগে বরখাস্ত করা তুনিশার ম্যানেজারের প্রসঙ্গ তুললেন শিজান খানের আইনজীবি

তুনিশার মায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ সাংবাদিক সম্মেলনে বসেছিলেন শিজান খানের পরিবার ও তাঁর সাংবাদিক। তুনিশা শর্মা মৃত্যু মামলায় এক নতুন তথ্য সামনে আনলেন অভিনেতা শিজান খানের আইনজীবী

Tunisha Muder Case Photo Credit: Twitter@ANI

গত ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন অভিনেত্রী তুনিশা শর্মা।  তুনিশার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক শিজান খানকে। আইপিসি-র ৩০৬ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।যদিও এখনও তুনিশার মৃত্যুর কারণ নিয়ে বেশ কিছু সংশয় রয়েছে। তুনিশার মায়ের করা অভিযোগের ভিত্তিতে আজ সাংবাদিক সম্মেলনে বসেছিলেন শিজান খানের পরিবার ও তাঁর সাংবাদিক। তুনিশা শর্মা মৃত্যু মামলায় এক নতুন তথ্য সামনে আনলেন অভিনেতা শিজান খানের আইনজীবী। তিনি জানালেন তুনিশার কাকা পবন শর্মা তার প্রাক্তন ম্যানেজার ছিলেন, তাকে ৪ বছর আগে বরখাস্ত করা হয়েছিল কারণ তিনি তুনিশার সঙ্গে সব ব্যাপারে হস্তক্ষেপ করতেন, এমনকি তাঁর সঙ্গে কঠোর আচরণও করতেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement