Bhai Phonta 2022: শুভশ্রীর ফোঁটা জিৎ গঙ্গোপাধ্য়ায়কে, পল্লবী দিলেন প্রসেনজিৎকে ভাই ফোঁটা

Prosenjit Chatterjee, Subhashree Ganguly, Jeet Ganguly (Photo Credit: Facebook)

দুর্গা পুজো, কালী পুজোর পর ভাই ফোঁটা। শত কাজের মাঝেও বিশেষ দিনে মেতে উঠেছেন টলিউড তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, টলিউড তারকারা বিশেষভাবে পালন করলেন এই দিন। বোন পল্লবীর হাতে এবারও ফোঁটা নেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভাই ফোঁটা বরাবর বিশেষ তাঁর কাছে। তাই ভাই ফোঁটার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করতে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও।

জিৎ গঙ্গোপাধ্যায়কে ফোঁটা দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রত্যেক বছর এই দিনে তিনি কলকাতায় থাকেন শুভশ্রীর হাতে ফোঁটা নিতে। এমনই জানান জিৎ গঙ্গোপাধ্যায়।

টেলি অভিনেত্রী সুস্মিতা দে-কেও দেখা যায় ভাই ফোঁটায় ভাইদের সঙ্গে। সেজেগুজে ভাইদের ফোঁটা দেন 'অপরাজিতা অপু' খ্যাত অভিনেত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement