Partha Sarathi Dev: দীর্ঘ লড়াই শেষে হাসপাতালেই মৃত্যু অভিনেতা পার্থসারথি দেবের, মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮

দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। সেই সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হন। একমাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

Partha Sarathi Dev (Photo Credits: X)

দীর্ঘ লড়াই শেষে হাসপাতালেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন টলিউড অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Dev)। শুক্রবার, ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। দীর্ঘদিন ধরেই সিওপিডি-র (দুর্বল ফুসফুস, শ্বাস নিতে সমস্যা) সমস্যায় ভুগছিলেন পার্থসারথি। সেই সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হন। একমাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। রাখা হয়েছিল ভেন্টিলেশনেও। ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতির পদে ছিলেন পার্থসারথি। শুক্রবার রাতেই ফোরামের তরফে বিজ্ঞপ্তি জারি করে অভিনেতার মৃত্যু সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement