Subhashree Ganguly: দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী, সুখবর জানালেন রাজ
দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। শুভশ্রীর (Subhashree Ganguly) স্বামী তথা টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী সুখবর জানান নিজের সোশ্যাল হ্যান্ডেলে। তাঁদের জীবনে আবার নতুন করে হাসি, খুশি, ভালবাসা নিয়ে হাজির হয়েছে ছোট্ট রাজকন্যা। মেয়ের জন্মের পর আবেগে আপ্লুত হয়ে এভাবেই ট্যুইট করেন রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় সাধ খেতে বসেন। একেবারে ঘরোয়াভাবে সম্পন্ন হয় শুভশ্রীর সাধের পর্ব। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজের সঙ্গে বিয়ের পর তাঁদের জীবনে আসে ছোট্ট ইউভান। ছেলের জন্মের পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন শুভশ্রী। এরপর তিনি ফের দ্বিতীয়বার মা হতে চলেছেন বলে জানান শুভশ্রী। সুখবর পেয়ে প্রত্যেকে ভালবাসা জানান অভিনেত্রীকে। এবার রাজ, শুভশ্রীর দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখল।
আরও পড়ুন: Subhashree Ganguly: দ্বিতীয়বার মা হচ্ছেন, সাধ খেলেন শুভশ্রী, ভাসলেন শুভেচ্ছার বন্যায়
দেখুুন কী লিখলেন রাজ চক্রবর্তী...