Durnibar Saha-Oindrila Sen Wedding: প্রথম সম্পর্কে ছেদ, দ্বিতীয়বার ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে দুর্নিবার সাহা

Durnibar Saha, Oindrila Sen (Photo Credit: Instagram)

মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি দুর্নিবার সাহার (Durnibar Saha)। মীনাক্ষী মুখোপাধ্যায় তাই এখন অতীত দুর্নিবার সাহার জীবনে। মীনাক্ষীর সঙ্গে দুর্নিবারের সম্পর্কের ছেদের পর এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সারেগামাপা-খ্যাত গায়ক। জানা যাচ্ছে, প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেন (Oindrila Sen ) অর্থাৎ মোহরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দুর্নিবার সাহা। আগামী ৯ মার্চ বসবে দুর্নিবার এবং ঐন্দ্রিলা সেনের বিয়ের আসর। ধুমধাম করেই দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা সেনের বিয়ের আসর বসবে বলে খবর।

আরও পড়ুন: Durnibar Saha: তৃতীয় ব্যক্তির আগমণ? বিয়ে ভাঙছে দুর্নিবার সাহা, মীনাক্ষী মুখোপাধ্যায়ের, জোর গুঞ্জন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement