Bohurupi: 'ফাটাফাটি'র পর আবীরের সঙ্গে ফের জুটিতে ঋতাভরী, আসছে বহুরূপী

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়, পরিচালক যুগলের শেষ ছবি রক্তবীজ মুক্তি পেয়েছিল গত বছর পুজোয়। এবার পরবর্তী ছবি নিয়ে কাজ শুরু করলেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি।

Ritabhari Chakraborty (Photo Credits: Instagram)

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়, পরিচালক যুগলের শেষ ছবি রক্তবীজ মুক্তি পেয়েছিল গত বছর পুজোয়। এবার পরবর্তী ছবি নিয়ে কাজ শুরু করলেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। তাঁদের পরিচালনায় আসন্ন ছবি 'বহুরূপী' (Bohurupi)। ছবির মুখ্য চরিত্রে থাকছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। গত বছর অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় 'ফাটাফাটি' ছবিতে অভিনয় করেছেন এই জুটি। সেই ছবি দর্শক মহলে দারুণ সাড়া পেয়েছিল। ফাটাফাটির পর 'বহুরূপী'তে ফের আরও একবার একসঙ্গে ঋতাভরী-আবীর।

প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার... 

 

View this post on Instagram

 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement