Vibhu Raghave Passes Away: ক্যানসারের সঙ্গে তিন বছরের লড়াইয়ে ইতি, প্রয়াত টেলিভিশন অভিনেতা বিভু রাঘবে

২ জুন, সোমবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। সেখানেই বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বিভু। ২০২২ সালে অভিনেতার নিউরোএন্ডোক্রাইন কোলন ক্যানসার ধরা পড়ে।

Television Actor Vibhu Raghave Passes Away (Photo Credits: Instagram)

Vibhu Raghave Passes Away: মারনরোগ ক্যানসারের সঙ্গে তিন বছর লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢোলে পড়লেন টেলিভিশন অভিনেতা বৈভব কুমার সিং রাঘবে, যিনি বিভু রাঘবে নামে পরিচিত ছিলেন। ২ জুন, সোমবার মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। সেখানেই বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বিভু। ২০২২ সালে অভিনেতার নিউরোএন্ডোক্রাইন কোলন ক্যানসার ধরা পড়ে। চতুর্থ পর্যায়ে রোগটি ধরা পড়েছিল। সেই থেকে শুরু হয় দীর্ঘ চিকিৎসা পর্ব। গত ১৭ এপ্রিল বিভু তাঁর ক্যানসার চিকিৎসার আপডেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সেখানে তিনি জানান, ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে। লিভার থেকে তা ফুসফুস, শিরদাঁড়ায় ছড়িয়েছে। কেমোথেরাপি কাজ করছে না। তাই নতুন চিকিৎসা শুরু হবে তাঁর। ওই ভিডিওটি ছিল বিভুর শেয়ার করা শেষ পোস্ট।

প্রয়াত টেলিভিশন অভিনেতা বিভু রাঘবেঃ

 

View this post on Instagram

 

A post shared by VIBHU k RAGHAVE ✨ विभु राघव (@vibhuzinsta)

বিভুর শেয়ার করা শেষ ভিডিওঃ

 

View this post on Instagram

 

A post shared by VIBHU k RAGHAVE ✨ विभु राघव (@vibhuzinsta)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement