Sonu Sood : রক্ত দিয়ে ছবি এঁকে উপহার দিলেন ভক্ত,রক্ত দিয়ে ছবি না এঁকে, রক্তদান করুন'- বার্তা সোনুর
করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছি আমরা অনেকদিন। কিন্তু আজও বহু মানুষ মুম্বইয়ে সোনু সুদের অ্যাপার্টমেন্টে সাহায্য চাইতে আসেন।এবার এক ভক্ত চমকে দেওয়া এক উপহার তুলে দিলেন সোনুর হাতে।
অভিনেতা ছাড়াও তাঁর আরও এক পরিচয় রয়েছে। মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়েন তিনি। ভক্তদের কাছে ‘ভগবান’ সোনু সুদ।আর সেকারণেই তাঁর অনুগামীরা ভালোবেসে তাঁকে নানা প্রকার উপহার দিতেই থাকেন। সম্প্রতি ভাইরাল হল এরকমই একটি উপহার। উপহারটি হল মধু গুর্জারের হাতে আঁকা সোনু সুদের পোট্রেট। কিন্তু রঙের বদলে তা রক্ত দিয়ে আঁকা। কৃতজ্ঞতা প্রকাশ করলেও খুশি হননি ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর অভিনেতা সোনু সুদ । তিনি তাঁর অনুরাগীকে বলেন , “ভাই, আপনি প্রতিভাবান শিল্পী। কিন্তু খুবই অন্যায় করেছেন। রক্ত যদি দিলেনই, তা হলে কোনও মানুষকে সেই রক্ত দিয়ে তাঁর প্রাণ বাঁচাতে পারতেন। ছবি এঁকে এ ভাবে নষ্ট করলেন কেন?”
শিল্পীর সঙ্গে সোনুর কথোপকথনের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে শনিবার। যা দেখে আবারও মুগ্ধ অনুরাগীরা।
Advertisement
সম্পর্কিত খবর
Miss World 2025: বিশ্বসুন্দরীর আসরে মিস ওয়ার্ল্ড ওপাল সুচাতাকে কী প্রশ্ন করেছিলেন অভিনেতা সোনু সুদ, পেলেন মোক্ষম জবাব
Sonu Sood: অর্ধনগ্ন হয়ে হেলমেট ছাড়া পাহাড়ি উপত্যকায় বাইক চালানোর অভিযোগ অস্বীকার সনুর, সাফাই দিয়ে কী বললেন 'মসিহা'?
Shirtless Sonu Sood Rides Bike on Spiti Valley: অর্ধনগ্ন হয়ে পাহাড়ি উপত্যকায় বাইক চালাচ্ছেন সনু, ভাইরাল ভিডিও ঘিরে পুলিশি তদন্তের আর্জি
Sonu Nigam: পহেলগাঁও নিয়ে 'বেফাঁস' মন্তব্য, আইনি জটিলতা থেকে 'ছাড়' পেলেন সোনু নিগম
Advertisement
Advertisement
Advertisement