Singham Again: দীপাবলীতে কী বড় পর্দায় আসবেন চুলবুল পান্ডে? বার্তা দিলেন সিংঘম এগেইন এর নির্দেশক রোহিত শেঠি

(Salman in Singham Again? Photo Credit: Instagram)

বড়পর্দায় আসতে চলেছেন 'চুলবুল পাণ্ডে'। দিওয়ালিতেই আসছে 'সিংহম এগেন' সেখানেই কী দেখা যাবে চুলবুলকে? এমনটাই ইঙ্গিত দিলেন পরিচালক রোহিত শেঠি এবং অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় তাঁরা দু'জনেই নিজেদের অ্যাকাউন্ট থেকে দু'টি ছবি পোস্ট করেছেন এবং পাশাপাশি তাদের শেয়ার করা ক্যাপশনে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন 'চুলবুল পাণ্ডে' থাকছেন 'সিংহম এগেইন'-এ!

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অক্ষয়। এখানে দেখা যাচ্ছে শুটিংয়ের ফাঁকে অর্জুন কাপুর টাইগার শ্রফ অজয় দেবগণ ও তিনি নিজে খোশগল্পে ব্যস্ত। ছবির ক্যাপশনে 'সূর্যবংশী' যা লিখেছেন তা হল, " আমরা সবাই মিলে একটা চুলবুলে আড্ডা দিলাম!"

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অন্যদিকে, 'সিংহম এগেইন'-এর পরিচালক রোহিত শেঠিও এই আড্ডার অন্য একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখলেন, " এক বিশেষ কারও জন্য আমরা নিজেদের তৈরি করছি সোয়্যাগের সঙ্গে"।

সলমন খানের ছবি 'টাইগার জিন্দা হ্যায়' ছবির অন্যতম একটি জনপ্রিয় গান ছিল 'স্যোয়াগ সে করেঙ্গে সবকা সওয়াগত'। তাহলে কি নির্দেশক সেই ইঙ্গিতই দিলেন তাঁর পোস্টে।  হাতে আর মাত্র কয়েকটা দিন। ১ নভেম্বর সকালেই কেটে যাবে সব জল্পনা কল্পনা।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement