Taylor Swift: ভিয়েনায় কনসার্ট বাতিল নিয়ে প্রথমবার মুখ খুললেন টেইলর সুইফট

জঙ্গি হামলার হুমকি পেয়ে ভিয়েনায় তিনটি কনসার্ট বাতিল করেন বিখ্যাত গায়িকা টেইলর সুইফট।

Taylor Swift (Photo Credit: X)

 নয়াদিল্লি: বিখ্যাত গায়িকা টেইলর সুইফট (Taylor Swift) সম্প্রতি তাঁর ভিয়েনায় (Vienna) কনসার্ট (Vienna) বাতিল নিয়ে শিরোনামে আসেন। তাঁর শোতে জঙ্গি হামলার হুমকির (Terrorist Attack Threat) খবর পাওয়া যায়। এই ঘটনায় তিনি তিনটি কনসার্ট বাতিল করেন। এবার গোটা বিষয়টি নিয়ে উত্তর এসেছে টেইলর সুইফটের কাছ থেকে। টেলর সুইফট তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, তাঁর ভিয়েনায় শো বাতিল করা হৃদয়বিদারক ছিল। এটি বাতিলের কারণ ভয় ও নিরাপত্তার অভাব। নিজের অনুভূতির কারণ ব্যাখ্যা করে তিনি আরও লিখেছেন, এই শো-তে অনেকের আসার পরিকল্পনা ছিল।তিনি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও লিখেছেন, হুমকির কারণে ভিয়েনা শো বাতিল করার পরে তিনি অপরাধবোধেও ভুগেছেন।

ভিয়েনায়  কনসার্ট  বাতিল নিয়ে টেইলর সুইফট লিখছেন-

 

 
 
 

View this post on Instagram

 
 
 

 

A post shared by Taylor Swift (@taylorswift)

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement