Sara Ali Khan-Aditya Roy Kapur: সারার চোখে ডুবলেন আদিত্য, ভালবাসায় ভরা রসায়নে মেতে উঠলেন বলিউডের নয়া জুটি?
সারা আলি খান (Sara Ali Khan) এবং আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapur) নাকি সম্পর্কে জড়িয়েছেন। বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে এমন গুঞ্জন। তবে সারা বা আদিত্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে 'মেট্রো ইন দিনো' সিনেমার প্রমোশনে সারা আলি খান এবং আদিত্য রয় কাপুরকে দেখে অনেকেই তাঁদের সম্পর্কে জড়ানো নিয়ে নানা মন্তব্য করছেন। ছবির প্রয়োজনে সারা এবং আদিত্যর এমন ব্যবহার না সত্যিই তাঁরা সম্পর্কে জড়িয়েছেন, তা নিয়ে চর্চা অব্যাহত। আর এবারও সারা এবং আদিত্য যখন পাশাপাশি দাঁড়ান, তাঁদের রসায়ন যেন উপচে পড়তে শুরু করে। প্রসঙ্গত আদিত্য রয় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয় সম্প্রতি অনন্যা পান্ডের। অনন্যার সঙ্গে বিচ্ছেদের পর চাঙ্কি-কন্যা যেমন নয়া সম্পর্কে জড়িয়েছেন, আদিত্যর সারার দিকে ঝুঁকেছেন বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন: Hina Khan Video: সে তাঁর আত্মার শান্তি, হিনার যত্নে আকুল রকি, দেখুন ভালবাসায় ভরা ভিডিয়ো
দেখুন সারা আলি খান এবং আদিত্য রয় কাপুরের ভিডিয়ো...
View this post on Instagram