Samantha Ruth Prabhu: পুষ্পা এখন অতীত! আল্লু অর্জুনের সঙ্গে আবারও দেখা যাবে সামান্থাকে

জওয়ানের ুপর পরিচালক অ্যাটলি কুমার (Atlee Kumar) হাত দিতে চলেছেন আল্লু অর্জুনের (Allu Arjun) আপকামিং একটি ছবিতে। যদিও অভিনেতা এখন ব্যস্ত রয়েছে পুষ্পা ২ নিয়ে। কিন্তু সূত্রের খবর, ওই ছবি শেষ করেই অ্যাটলির সঙ্গে কাজ শুরু করে দেবেন আল্লু। কিন্তু ছবির নায়িকা কে হবেন সেই নিয়ে ধোয়াশা ছিলই। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, অ্যাটলি নাকি প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu)। ইতিমধ্যেই পরিচালক এবং নায়িকার মধ্যে প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। এবং সামান্থার নাকি পছন্দও হয়েছে চরিত্রটি। তবে ছবিতে একাধিক অভিনেত্রীর থাকার কথা। ফলে ঠিক কোন চরিত্রে সামান্থাকে অ্যাটলি কাস্ট করার চিন্তাভাবনা করছে সেই বিষয়ে এখনও জানা যাায়নি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement