Salman Khan On Sonakshi Sinha: সোনাক্ষীর প্রশংসায় পঞ্চমুখ সলমন, নায়িকা যেন 'দেবী', লিখলেন 'ভাইজান'
বিয়ের পর থমকে যায়নি কেরিয়ার। তাইতো এবার বড় পর্দায় ফের ফিরছেন সোনাক্ষী রায় (Sonakshi Sinha)। 'নিকিতা রয়' (Nikita Roy) নামে একটি থ্রিলার ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন সোনাক্ষী। বড় পর্দায় সোনাক্ষী সিনহার এই কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত সলমন খান (Salman Khan)। তিনি বলেন, নিকিতা রয়-তে সোনাক্ষী কেমন অভিনয় করেছেন, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। সলমন নিজের এক্স হ্যান্ডেলে নিকিতা রয়-এর পোস্টার পোস্ট করেন। যেখানে সোনাক্ষী দেবী বাণী-র চরিত্রে অভিনয় করছেন। প্রত্যেকে যাতে নিকিতা রয় মুক্তি পাওয়ার পর সিনেমা হলে গিয়ে দেখেন, অনুরাগীদের কাছে সেই আবেদন জানান সলমন খান। সলমন যে পোস্টার পোস্ট করেন, সেখানে সোনাক্ষী সিনহার সঙ্গে পরেশ রাওয়াল, অর্জুন রামপালকেও দেখা যাচ্ছে। এবার দেখা যাক, মুক্তির পর নিকিতা রয় ঠিক কতটা দৌঁড়তে পারে বক্স অফিসের রেসে।