Saif Ali Khan Stabbed: নেই ভয়ডর? সইফের উপর হামলাকারীকে থানায় নিয়ে গেল পুলিশ, দেখুন ভিডিয়ো
সইফ আলি খানের (Saif Ali Khan Stabbed) উপর হামলার পর পুলিশের জোরদার তল্লাশি শুরু হয়। টানা তল্লাশির পর মুম্বই পুলিশের তরফে একজনকে গ্রেফতার করা হয়। তাকে ব্যান্দ্রা থানায় নিয়ে যায় পুলিশ। সেখানেই তার জেরা শুরু হয়। ওই ব্যক্তিই সইফের উপর হামলা চালিয়েছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়ছে। পুলিশ যে ব্যক্তিকে গ্রেফতার করে, সেই ফুটেজ উঠে এসেছে সংবাদমাধ্যমের পাতায়। যখানে ওই ব্যক্তিকে ক্যামেরার দিকে তাকিয়ে কার্যত ভয়ডরহীনভাবে পুলিশ কর্মীদের সঙ্গে হেঁটে যেতে দেখা যায়। বুধবার মাঝ রাতে সইফ-করিনার ব্যান্দ্রার বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়ে। ওই ব্যক্তি সইফের কাছে ১ কোটি দাবি করে। যা নিয়ে পরিচারিকার সঙ্গে প্রথমে তার বাকবিতণ্ডা সুরু হয়। এরপর সইফ যেতেই তাঁকে লক্ষ্য করে আলটপকা ছুরি চালায় দুষ্কৃতী। যার জেরে সইফের কাধে, গলায়, হাতে পরপর ৬টি ক্ষত হয়। হামলার পর সিঁড়ি বেয়ে নীচে নেমে যায় ওই ব্যক্তি। এরপর রক্তাক্ত অবস্থায় সইফ আলি খানকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানেই অভিনেতার অস্ত্রোপচার হয়। অভিনেতা আপাতত বিপদমুক্ত বলে জানান চিকিৎসকরা।
ব্যান্দ্রা থানায় নিয়ে যাওয়া হয় এক অভিযুক্তকে, দেখুন...