Ranbir Kapoor-Alia Bhatt Wedding: সব্যসাচীর পোশাকে ছাদনাতলায় রণবীর-আলিয়া? পার্সেল গেল বিয়েবাড়িতে (দেখুন ভিডিও)
এদিকে বর কনের বাড়িতে আজ পৌঁছে গেল পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ক্রিয়েশন।
রণবীর আলিার বিয়ের (Ranbir Kapoor-Alia Bhatt Wedding) খবরে সরগরম বলিউড। আলিযা ভাটের সৎ ভাই রাহুল ভাট যদিও সংবাদ মাধ্যমকে জানিয়েছে এই লাভ বার্ডরা সত্য়ি সত্যিই এবার ছাদনাতলায় যাচ্ছেন। এদিকে রালিয়া কিন্তু এনিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। দু' জনের কেউই প্রকাশ্যে এখনও বিয়ে নিয়ে রা কাড়েননি। অনুরাগীরা উত্তেজনায় ফুটছে। ভাট ও কাপুর পরিবারে ব্যস্ততা তুঙ্গে। কবে বিয়ে, বর কনে কেমন সাজবেন, কোথায় বছে বিবাহ বাসর, রিসেপশনই বা কোথায় হবে? নাহ, কোনও খবরই বাইরে আসছে না। তবে পাপারাৎজিদের নজরে রয়েছে দুই বাড়ি। কে ঢুকছেন কে বেরোচ্ছেন, তাই দেখেই আন্দাজ করে নেওয়া হচ্ছে।
এদিকে বর কনের বাড়িতে আজ পৌঁছে গেল পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ক্রিয়েশন। তাহলে কী রালিয়া সব্যসাচীর পোশাকে গাঁটছড়া বাঁধতে চলেছেন? এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে।
দেখুন ভিডিও