Rocky Aur Rani Ki Prem Kahani: পিছিয়ে গেল 'রকি অউর রানি কী প্রেম কাহানি'র মুক্তির সময়, আলিয়ার কথা ভেবেই কী এমন সিদ্ধান্ত?

Photo Credit_Twitter

রণবীর কে পাশে বসিয়ে কিছু দিন আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন আলিয়া। আলিয়ার হঠাৎ সন্তানসম্ভবা হওয়ার খবরেই কী পিছিয়ে গেল ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবির কাজ ?

২০২৩-এর ১০ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন সপ্তাহে মুক্তি পাবার কথা ছিল  করণ জোহার পরিচালিত ধর্মা প্রোডাকশনের ছবি ‘রকি অউর রানি কী প্রেম কহানি’।কিন্তু ছবির কিছু কাজ এখনও বাকি,  এই পরিস্থিতিতে আলিয়াকে নিয়ে শ্যুটিং করার উপায় নেই। তাই বাধ্য হয়েই পিছিয়ে দিতে হচ্ছে  ছবি মুক্তির তারিখ।

আলিয়া ভাট রণবীর সিং ছাড়াও ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চনের মতো তারকাদেরও দেখা যাবে এই ছবিতে।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement