Rannagharer Gappo: হারিয়ে যাওয়া রান্নার গল্প নিয়ে পর্দায় ফিরছেন ছোটপর্দার দাপুটে অভিনেত্রী সুদীপ্তা (দেখুন ভিডিও)

এই শো-এর মধ্যে দিয়েই অসাধারণ স্বাদযুক্ত হারিয়ে যাওয়া ঐতিহ্যশালী এবং কিছু সুস্বাদু খাবারের রেসিপি বাড়িতে বসেই শেখার সুযোগ পাবেন ভোজনপ্রিয় বাঙালিরা।

Photo Credit_Instagram

বাঙালির জীবনের সঙ্গে পেটপুজো অঙ্গাঙ্গীভাবে যুক্ত। আর তাই খাদ্যরসিকদের জন্যে কালার্স বাংলা নিয়ে আসছে নতুন রান্নার শো 'রান্নাঘরের গপ্প' (Rannaghorer Goppo)। প্রতিদিনই অসাধারণ স্বাদযুক্ত নিত্য নতুন খাবার নিয়ে হাজির হবেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।

এই শো-এর মধ্যে দিয়েই অসাধারণ স্বাদযুক্ত হারিয়ে যাওয়া ঐতিহ্যশালী এবং কিছু সুস্বাদু খাবারের রেসিপি বাড়িতে বসেই শেখার সুযোগ পাবেন ভোজনপ্রিয় বাঙালিরা। আগামী ১৭ অক্টোবর থেকে রোজ বিকেল ৫ টায় সম্প্রচারিত হবে এই নন -ফিকশন শো। আরও বিভিন্ন রান্নার শো বর্তমানে বিভিন্ন চ্যানেলে দেখা গেলেও, এরকম রান্নার পিছনের গল্প খুব কমই জানার সুযোগ হয়।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement