Rhea Chakraborty-Showik Chakraborty: সুশান্তের মৃত্যুর পর সৌভিককেও গ্রেফতার, সিবিআই নির্দোষ বলতেই ভাইকে নিয়ে একসঙ্গে ক্যামেরার সামনে রিয়া চক্রবর্তী দেখুন
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়। সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। কীভাবে 'কাই পো চে' অভিনেতার মৃত্যু হয়, সেই রহস্য এখনও অধরা।
মুম্বই, ৫ মে: এবার রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং সৌভিক চক্রবর্তীকে (Showik Chakraborty) দেখা গেল একসঙ্গে। সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মামলায় রিয়া চক্রবর্তীকে ক্লিনচিট দিয়েছে সিবিআই। অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে রিয়া চক্রবর্তীর হাত রয়েছে, এমন কোনও তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে আসেনি বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিয়াকে নির্দোষ আখ্যা দিতেই অভিনেত্রীকে দেখা য়য়া বাবার সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দির পুজো দিতে। আর এবার ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে দেখা গেল রিয়াকে।
প্রসঙ্গত সসান্তের মৃত্যুর পর মাদক মামলায় অর্থাৎ এনডিপিএস অ্যাক্টে গ্রেফতার করা হয় সৌভিক চক্রবর্তীকেও। ফলে রিয়ার সঙ্গে তাঁর ভাইয়ের নামও উঠে আসে ওই মামলায়। এবার ভাইকে নিয়ে একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হন রিয়া চক্রবর্তী।
দেখুন রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীর সেই ভিডিয়ো...
View this post on Instagram
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার হয়। সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। কীভাবে 'কাই পো চে' অভিনেতার মৃত্যু হয়, সেই রহস্য এখনও অধরা।
সুশান্তের মৃত্যুর পর গ্রেফতার করা হয় তাঁর প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীকে। তবে মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়াকে। রিয়ার পাশাপাশি তাঁর ভাই সৌবিক চক্রবর্তীকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারির কয়েক মাসের মধ্যে প্রথমে জামিন পান অভিনেত্রী। পরে জামিন মুক্ত হন তাঁর ভাই সৌভিক। তবে এবার রিয়া চক্রবর্তী যে নির্দোষ, সে বিষয়ে স্পষ্ট জানানো হয় সিবিআইয়ের ক্লিনচিটে।
(The above story first appeared on LatestLY on May 05, 2025 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

