Ram Charan at Siddhivinayak Temple: মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দক্ষিণের তারকা রামচরণ (দেখুন ছবি ও ভিডিও)
রামচরণ কালো কুর্তা পায়জামা পরে ভক্ত ও সাংবাদিকদের দেখে হাতজোড় করে অভিবাদন জানান। রামচরণ এবং রাহুলকে ছোট গণেশের মূর্তি দেওয়া হয়
মঙ্গলবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যান রামচরণ (Ram Charan), তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ রাহুল নারায়ণ কানাল (Rrahul Narain Kanal)। দু'জনে ভোরে মন্দিরে গিয়ে গণপতি গণেশের পুজো দেন। আগামী তেলুগু ছবি 'গেম চেঞ্জার'-এ দেখা যাবে এই অভিনেতাকে। রামচরণ কালো কুর্তা পায়জামা পরে ভক্ত ও সাংবাদিকদের দেখে হাতজোড় করে অভিবাদন জানান। রামচরণ এবং রাহুলকে ছোট গণেশের মূর্তি দেওয়া হয়। এছাড়া পূজার সময় কাঁধে ছিল পুরোহিতের দেওয়া আকাশী রঙের শাল। মন্দিরের ভিতর থেকে কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেছেন রাহুল নারায়ণ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'গণপতি বাপ্পা মোরিয়া আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা এবং আমাদের স্বর্গীয় শক্তির আশীর্বাদ পেতে সিদ্ধিবিনায়ক মহারাজ মন্দির পরিদর্শন করছেন।' Suhana and AbRam Video: ভাইয়ের হাত চেপে ধরে গাড়িতে উঠলেন দিদি, রেস্তোরাঁর বাইরে ক্যামেরাবন্দি সুহানা-আব্রাম
পায়ে হেঁটে সিদ্ধিবিনায়কের পথে
দেখুন মন্দিরের ভেতরের পোস্ট
।
দেখুন পুজোর ছবি