Rahul Vaidya-Disha Parmar Welcomes Baby: মা হলেন অভিনেত্রী দিশা পারমার,মেয়ের সুখবর জানিয়ে পোস্ট বাবা রাহুলের (দেখুন সেই পোস্ট)

মা হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিশা পারমার। সঙ্গীত শিল্পী বাবা রাহুল বৈদ্য ফ্যানেদের সঙ্গে সেই সুখবর শেয়ার করে হাসপাতাল সহ চিকিৎসককেও ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জানান যে মা ও নবজাতক দুজনেই সুস্থ ও ভালো আছে।

Rahul Disha blessed with Baby girl

রাহুল বৈদ্য (Rahul Vaidya)-দিশা পারমারের(Disha Parmar) কোল আলো করে এল কন্য়া সন্তান। সোশ্য়াল মিডিয়ায় এই খবর নিজেই শেয়ার করে নিয়েছেন রাহুল (Rahul Vaidya)। গণেশ চতুর্থীর কারণে ইনস্টাগ্রামে একটা ‘বেবি এলিফ্যান্ট’-এর ছবি দিয়ে রাহুল লিখেছেন, ‘মেয়ে হয়েছে। আমাদের জীবনে সন্তানের আগমনে আমরা উচ্ছ্বসিত। মা ও সন্তান দুজনেই ভাল আছে। আপনারা আমারদের সন্তানকে আশীর্বাদ করুন।'

নিজের পোস্টে যে চিকিৎসকের হাত ধরে তাঁদের সন্তান এসেছে বা যে হাসপাতালে তাঁদের সন্তান এসেছে, তাদের ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

 

View this post on Instagram

 

A post shared by RAHUL VAIDYA (@rahulvaidyarkv)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement