Priyanka Chopra: রাজামৌলীর আসন্ন ছবির শুটিংয়ের জন্যে দেশে এলেন প্রিয়াঙ্কা, ওড়িশা বিমানবন্দরে বিমানকর্মীদের সঙ্গে পোজ দেশি গার্লের

ছবিতে মহেশ বাবুর সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন পিসি। স্থগিত থাকা ছবির শুটিং ফের শুরু করলেন নায়িকা। লস অ্যাঞ্জেলস থেকে সোমবার ভারতে আসেন তিনি।

Priyanka Chopra poses with airport staff (Photo Credits: X)

চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলীর (SS Rajamouli) আসন্ন তেলুগু ছবিতে কাজ করছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ছবিতে মহেশ বাবুর (Mahesh Babu) সঙ্গে পর্দা ভাগ করে নিতে চলেছেন পিসি। স্থগিত থাকা ছবির শুটিং ফের শুরু করলেন নায়িকা। লস অ্যাঞ্জেলস থেকে সোমবার ভারতে আসেন তিনি। ওড়িশা বিমানবন্দরে (Odisha airport) হলিউড কুইন ছবি তুললেন বিমানের কেবিন ক্রুদের সঙ্গে। গত ফেব্রুয়ারিতেই ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে দেশে এসেছিলেন প্রিয়াঙ্কা। পরিবারের সঙ্গে দিন কয়েক চুটিয়ে মজা করে গিয়েছিলেন। একমাত্র ভাইয়ের বিয়ে মিটতেই ফিরে যান লস অ্যাঞ্জেলস। মার্চে আবারও ভারতে পা। প্রিয়াঙ্কা এবং মহেশ অভিনীত ছবির নাম আপাতত এসএসএমবি ২৯ (SSMB 29) রাখা হয়েছে। পরবর্তীকালে এই নাম পালটাতে পারেন নির্মাতারা।

ওড়িশা বিমানবন্দরে বিমানকর্মীদের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়াঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement