Ponniyan Selvan1: ৭ দিনে ৩০০ কোটি পার! মুক্তির সাত দিন পরও হাউজফুল ‘পোন্নিয়িন সেলভান ১’

১৯৯৫ সালের কল্কি কৃষ্ণমূর্তি রচিত 'পোন্নিয়ান সেলভান' উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি তৈরি করতে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে। এটি ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল ছবি।

Photo Credit_Twitter

গত ৩০ সেপ্টেম্বর তামিল, হিন্দি, তেলুগু, মালয়ালম এবং কন্নড়— এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে ‘পোন্নিয়িন সেলভান ১’।মুক্তির সাত দিন পরও হাউজফুল মণি রত্নমের ছবি। এরই মধ্যে ঝুলিতে এসেছে ৩১৮ কোটি টাকা! যার মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই আয় হয়েছে ১৩০ কোটি। ঐশ্বর্যা রাই বচ্চন এবং বিক্রম অভিনীত ঐতিহাসিক ছবি যে দর্শকের মন কেড়েছে, তা নিশ্চিত ভাবে বলছে বক্স অফিস পরিসংখ্যান।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement